ঈদে মিলাদুন্নবী
খাজা ফয়েজ উদ্দিন (রহ.) মসজিদে ঈদে মিলাদুন্নবীর মাহফিল
১২৬ বছরের ঐতিহ্যবাহী খাজা ফয়েজ উদ্দিন (রহ.) মসজিদ কমপ্লেক্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্টের এ আয়োজনে দেশবরেণ্য আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি
চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তি, সৌহার্দ্য ও মহানবীর (সা.) জীবনাদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শেষ হয় এই ধর্মীয় উৎসব।
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
পঞ্চগড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্বনবীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.): দেশের সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের তদারকির দায়িত্ব দেওয়া হয়।
রাসুল (সা.) এর মহব্বতই প্রকৃত ঈমান
আল্লাহর প্রিয় হাবীবের শুভাগমনের স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল শরীফের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। নূর নবীজির পৃথিবীতে শুভাগমনের ঐতিহাসিক মহিমান্বিত রবকত মন্ডিত দিন বিশ্ব মুসলিম উম্মাহর খুশী উদযাপনের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসটি বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। আমরা ছিলাম পথহারা, দিশেহারা।
ঈদে মিলাদুন্নবী : রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ হাজারো মুসলমানের ঢল
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘জশনে জুলুস’।